• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বিমানের ডাবল ফ্লাইট

বিমানসিসি নিউজ: সৈয়দপুর-ঢাকা রুটে আগামী ২৭ মার্চ থেকে দু’টি করে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৈয়দপুর-ঢাকা রুটে নিয়মিতভাবে চলাচল করছে বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলা ও নভোএয়ারের দু’টি করে প্লেন। ২৭ মার্চ এই রুটে বাংলাদেশ বিমানও দু’টি করে (সকালে ও বিকেলে) ফ্লাইট চালু করতে যাচ্ছে। এই রুটে ইউনাইটেড এয়ারওয়েজ চলাচল করলেও আপাতত বন্ধ রয়েছে।

সৈয়দপুর এয়ারপোর্ট ম্যানেজার শাহীন আহমেদ সিসি নিউজকে  জানান, যাত্রীদের অব্যাহত চাপের কারণে সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া সৈয়দপুর এয়ারপোর্টকে আঞ্চলিক আন্তর্জাতিক এয়ারপোর্টে উন্নীত করার কাজ চলছে। এই কাজ শেষ হলে সার্কভুক্ত দেশের বিমানগুলো এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ