সিসি নিউজ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে (২১ মার্চ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে পরিবহন শ্রমিক ও ইজিবাইক চালকদের মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শহরের দিনাজপুর সড়কের রাবেযা মোড়ে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে মালামাল আনলোড করছিলো। এ সময় সেখানে ইজিবাইক চালকদের সঙ্গে পিকআপভ্যান চালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইজিবাইক চালকরা পিকআপভ্যানের চালক রবিউলকে (৩৯) মারধর করেন।
খবরটি পরিবহন শ্রমিকের অফিসে পৌঁছালে তারা দলবদ্ধ হয়ে শহরে নির্বিচারে ইজিবাইক ভাঙচুর ও মারপিট করতে থাকেন। এ ঘটনায় ১০টি ইজিবাইক ভাঙচুর করা হয় ও ইজিবাইকের ২ চালক আহত হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।