• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :

নভোএয়ারে যুক্ত হলো আরো তিনটি উড়োজাহাজ

New Rose Cafe, Saidpur

বিমানঢাকা: দেশের বেসরকারি বিমানসংস্থা নভোএয়ারের বিমানবহরে যুক্ত হয়েছে ৬৮টি আসন বিশিষ্ট তিনটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ।

মঙ্গলবার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে এর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

একই সঙ্গে নভোএয়ারের বরিশাল এবং রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।

নতুন তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ায় নভোএয়ারের বহরে উড়োজাহাজ সংখ্যা ছয়ে উন্নীত হয়েছে।

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদ্য নিযুক্তপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইবিএল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ৬৮টি আসন বিশিষ্ট এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এ ছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে সোম, বুধ ও শুক্রবার প্রতিদিন একটি ফ্লাইট ও ২ এপ্রিল থেকে বরিশাল রুটে মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করা হবে।

এরফলে অভ্যন্তরীণ রুটের সাতটি গন্তব্যেই ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

তিনি বলেন, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালের যাত্রীরা ঢাকায় কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন ৬০০০ টাকায়।

এ পদক্ষেপ দেশের পর্যটনশিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, সিলেট ও যশোর রুটে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এ ছাড়া আন্তর্জাতিক রুটে ঢাকা-ইয়াঙ্গুন রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি। শিগগিরই নভোএয়ার কলকাতা, গৌহাটি ও কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানায় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ