• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

লালমনিরহাটে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে আহত ৫

সংঘর্ষলালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে নিবার্চনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- হাফিজার রহমান, রাবিউল, সাইফুল ইসলাম, হবিবর রহমান ও ওহাব আলী।

আওয়ামী লীগ প্রার্থী সেলিম হোসেন জানান, ‘তার সমর্থকরা ওই ইউনিয়নের পুর্ব বেজগ্রাম এলাকায় নিবাচর্নী প্রচারণা করতে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান আতির সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। ওই হামালায় তার ৫ কর্মী আহত হয়।’

এ দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান আতি জানান, ‘আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা নিজেরাই নিজের উপর হামলা করে অন্যের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছে।’

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আ. মতিন জানান, ‘ইতোমধ্যে ওই এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ