• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

এমপি লিটা’র সাথে আরজেএফ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

Ranaএন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাও): সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা’র সাথে তার রাণীশংকৈলস্থ বাসভবনে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এ সভায় উপস্থিত ছিলেন আরজেএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মজিবর রহমান, ঠাকুরগাও  জেলার সাংগঠনিক সম্পাদক আজম রেহমান, পীরগঞ্জ উপজেলার সভাপতি আসফাদ্দৌলা, সাধারন সম্পাদক আবু তাহের মোঃ বদরুল সুমন, সহ-সভাপতি সাইদুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরন নবী রানা, সবুজ, এমদাদুল হক, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম রব্বানি, পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাব সদস্য সচিব মোঃ সাইফুর রহমান বাদশা, সদস্য মাহবুবুর রহমান, ফটো সাংবাদিক শেখ সমশের আলী, শাহ জামাল সহ রানীশংকৈল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল হক, বর্তমান সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সাংবাদিক সেতাউর রহমান, শফিকুল ইসলাম শিল্পী এবং ঠাকুরগাও জেলার ৪টি উপজেলার আরজেএফ নেতৃবৃন্দ। এ সময় এমপি লিটা বলেন বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের উন্নয়ন মুলক কাজ, স্থানীয় জনদুর্ভোগ সমস্যা সংবাদপত্রে প্রকাশের এবং হলুদ সাংবাদিকতা পরিহারের  আহবান জানান।

এছাড়াও তিনি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে মহান জাতীয় সংসদে তুলে ধরে তা সমাধানে দ্রুত ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ