• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

হামলাসিলেট : সিলেট মহানগরীর কাজলশাহ এলাকায় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে এলাকাবাসী। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অপহরণ মামলার এক আসামিকে ধরতে শুক্রবার রাত ১১টার দিকে নগরীর কাজলশাহ এলাকায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ। এ সময় এলাকাবাসী মাইকে `ডাকাত আক্রমণ করেছে` ঘোষণা দিয়ে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের লাঠিচার্জ করে। এতে ৮ জন আহত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ