আজমল হক আদিল, বদরগঞ্জ : রংপুরে জন্য গৃহবধূ নাসিমা খাতুনকে (৩৪) পিটিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার ভোরে রংপুরের বদরগজ্ঞ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দক্ষিণ কচুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামী আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশে দিয়েছে। বদররগজ্ঞ থানার ওসি (তদন্ত) নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় ২১ বছর আগে দক্ষিণ কচুয়াপাড়া গ্রামের মৃত বদিউজ্জামানে মেয়ে নাসিমা খাতুনের সঙ্গে একই গ্রামের জয়নাল মেম্বারের ছেলে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। তাদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের নামে বেশ কয়েকবার শ্বশুর বাড়ি থেকে টাকা নেন রাজ্জাক। কিছুদিন আগে আবারও ১০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করায় নাসিমাকে প্রায়ই মারধর করতে থাকেন। শুক্রবার রাতে নাসিমা বাড়ির অদূরে স্বজনদের সঙ্গে ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে ভোরে বাড়িতে আসলে রাজ্জাক আবারও টাকার জন্য চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে রাজ্জাক স্ত্রী নাসিমাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ সময় আশপাশের লোকজন এসে রাজ্জাককে আটক করে রাখেন। পরে বদরগজ্ঞ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বদরগজ্ঞ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।