• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

02খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে রাত ১২:০১ মিনিটে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখা, বাংলাদেশ জাতীতাবাদী দল খানসামা উপজেলা শাখা, খানসামা অনলাইন প্রেসক্লাব, খানসামা প্রেসক্লাব, বাসদ (মার্কসবাদীসহ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড, স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু কিশোর সংগঠনের সমাবেশ করা হয়। সকাল দশটায় বীর মুক্তিযোদ্ধাদের ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্তরের  রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ