• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অনিয়মমোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ মিলেছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিব এর বিরুদ্ধে একাধিক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অভিযোগ করেছেন তাদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অর্থ আদায় করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি দায়িত্বভার পাওয়ার পর ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসটি দূর্ণীতির আখড়ায় পরিণত করেছেন। কতিপয় কর্মচারীর অঘোষিত দালাল নিয়োগ করে তাদের মাধ্যমে বিভিন্ন প্রার্থী দের নিকট থেকে অর্থ বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। গত পৌর নির্বাচনে তেমন অনিয়ম দূর্ণীতি করেছেন। পাশাপাশি যারা উৎ কোচ দিতে পারেন নি তাদেরকেও হয়রানি করা হয়েছে। আগামী ৩১শে মার্চ ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট গ্রহনের লক্ষে চলছে প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং ও পোলিঃং অফিসার নিয়োগের কার্যক্রম । প্রিজহাইডং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগের তালিকা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ইচ্ছামত নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় তাদের অনেকেরই নাম নেই। অভিযোগ উঠেছে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিব স্কুলের সাধারণ শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করে এই তালিকা পরিবর্তন করেছেন বলে বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ উঠেছে। ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার এসব অনিয়ম দূর্ণীতি দেখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দু’জন প্রিজাইডিং কর্মকর্তা জানান, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের দেওয়া তালিকা নির্বচান কর্মকর্তার নিকট প্রদান করে হলেও ঐ তালিকা অনুযায়ী অনেকেরই নাম খুজে পাওয়া যায় নি। তিনি প্রতি মূহুর্তে একটি মহলের প্রবঞ্চনায় নাম পরিবর্তন করছেন বলে জানা যায়, নিয়োগ পাওয়া প্রিজাইডিং অফিসাররা এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন। অনেকে জানান গত বৃহস্পতিবার ২৪শে মার্চ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত একের পর এক নাম পরিবর্তন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ২৩শে মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায় নিয়োগ পেতে ইচ্ছুক অনেকে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উপচে পড়া ভিড় ছিল। তাদের সাথে কথা বলে জানা গেছে, এখানে টাকা দিলে নাম পরিবর্তন হয়ে যায়। এমন অনিয়ম দূর্ণীতি ইতিঃপূর্বে ফুলবাড়ী নির্বাচন অফিসারের অফিসে দেখা যায়নি। ফুলবাড়ী নির্বাচন কর্মকর্তার অফিসে দু’ই একজন দীর্ঘ ১৫ বৎসর ধরে একই স্থানে চাকুরী করায় নির্বাচন কমিশনের অফিস পারিবারিক হয়ে গেছে। প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তা মৌখিক ভাবে অভিযোগ করে বলেন প্যানেল ছাড়া বিভিন্ন এলাকায় অপিরিচিত শিক্ষক দিয়ে প্যানেল তৈরি করায় সুষ্ঠ ভাবে এই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। সেই কারণে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েও দায়িত্ব পালন করতে অনেকে আশঙ্কাবোধ করছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে  মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে অনেকে হয়রানি হয়েছেন। জানা যায়, ১জন মহিলা সহ ৩জন ইউপি সদস্য তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবিব এর সাথে শনিবার দুপুর ১টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ