• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

কুড়িগ্রামে অন্তঃসত্ত্বা ছাত্রীর আত্মহত্যা !

আত্মহত্যাকুড়িগ্রাম : কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া গ্রামে প্রেমের জের ধরে বিথি নামের এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। সে কুড়িগ্রাম শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

রবিবার সন্ধ্যায় নিজ ঘরে বাঁশের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিকেশ মধ্যপাড়ার আবু বক্করের ছেলে ইউসুফ আলীর (২২) সাথে ৩ মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয় একই এলাকার বাবুলের মেয়ে বিথির। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে এলাকাবাসী। এ অবস্থায় ইউসুফের দাদি নুরজাহান রবিবার বিকেলে বিথির বাড়ি ফাঁকা পেয়ে তার বাড়িতে এসে তাকে শাসিয়ে চলে যায়।

পরে সন্ধ্যায় বিথির বাবা-মাসহ বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ইউসুফকে ধরতে তার বাড়িতে যায়। কিন্তু ঘটনার পর ইউসুফের ভাবি ফুলতি ছাড়া বাড়ির সবাই পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ফুলতিকে ধরে পুলিশে সোপর্দ করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জমির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ