• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

কিশোরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

লাশ উদ্ধারকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে এক সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ হলেন, রেহেনা বেগম (২২)। সে জেলার কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী জুম্মা পাড়া গ্রামের আব্দুর রউফের মেয়ে ও ধাইজান পাড়া গ্রামের রহমতুল্লাহ দুদু’র স্ত্রী। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে গত শনিবার রাতে বাড়ীতে রাখা কীটনাশক পান করে আত্বহত্যার চেষ্টা করে রেহেনা। এরপর তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে গতকাল রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রেহেনা মারা যায়। খবর পেয়ে আজ সোমবার বিকালে রংপুর কোতয়ালী থানার পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেহেনার লাশের ময়না তদন্ত করে। রেহেনার মৃত্যুর খবরে রেহেনার স্বামী সহ শ্বশুড়বাড়ীর লোকজন সকলে গাঁঢাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ