• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

চিলমারীতে রাত জেগে চলছে ভোট পাহারা

photoমোঃ হাবিবুর রহমান চিলমারী, (কুড়িগ্রাম): ৩১ মার্চ ইউপি নির্বাচনকে সামনে রেখে শক্তির মহরাসহ বিভিন্ন ভয় ভিতির মধ্যে ভোটাররা যখন আতঙ্কিত ঠিক তখনেই বিজিবি মোতায়েন করায় ভোটারা যেন স্বস্তি ফিরে পেয়েছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মানুষজন। এছাড়াও ইউপি নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন থেকে ভোট বিক্রির আতঙ্কে এলাকায় এলাকায় সমর্থকরা দিচ্ছেন ভোট পাহারা। পুটিমারি, কাঁচকল বাঁধ, মাছাঁবান্দা, পাত্রখাতাসহ সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গ্রামের রাস্তা, বাধের রাস্তা ও রাস্তার মোড় গুলোতে লাঠি, খাপড় ও টচলাইট নিয়ে পালাক্রমে পাহারায় প্রার্থীদের সর্মথিত গ্রামের যুবক, বৃদ্ধ, মহিলারাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ। রাত্রি প্রায় (১১টা) রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকায় থেকে ফেরার পথে ব্রীজের সামনে এলে একটি মার্কার সমর্থক কয়েকজন যুবক এসে গাড়ির সামনে দাড়িয়ে থামাতে বলে সাংবাদিক জানতে পেরে ভুল শিকার করে যেতে বলে। এসময় তারা এতরাত্রে এখানে কি করছে তা জানতে চাইলে তারা বলেন পাহারা দিচ্ছি কেউ যেন টাকা ছড়িয়ে ভোট কিনতে না পাড়ে। অপরএক প্রশ্নের জবাবে এক যুবক বলেন ভাই আপনারা তো জানানে, শুনেছেন হয়তো এবার এখানে হবে টাকার খেলা। পরে রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় যাওয়ার পথে একই ঘটনা চোখে পরে। শুধু রমনা, রানীগঞ্জ এলাকায় নয় উপজেলা বিভিন্ন পয়েন্টে, রাস্তার মোড়ে ভোট পাহারায় ছিল ভোটারসহ বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। অপরদিকে আগামীকাল ৩১ মার্চ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীর শক্তি মহরা ও হুমকির ভয়ে ভোটাররা যে ভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল ঠিক সেই সময় মানুষজনের যানমালসহ নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত কয়েকদিন থেকে র‌্যাব, পুলিশের টহলের পাশাপাশি সোমবার থেকে উপজেলার ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন। র‌্যাব, পুলিশ ও বিজিবির টহল জোরদার হওয়ায় ভোটাররা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চিলমারী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭, মেম্বার প্রার্থী ১৮৭, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ৮৩ জন মোট ২৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংবাদিক সম্মেলন

Picture_Chilmari-_29.03.2016কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলেজ শিক্ষকদের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব না দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ৪ কলেজের শিক্ষকরা।
সোমবার সন্ধ্যায় উপজেলা মোড়স্থ সাপ্তাহিক যুগের খবর কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ ও চিলমারী বিএম কলেজের শিক্ষকগণ বক্তব্য রাখেন। অধ্যক্ষ মোঃ ফজলুল হক বলেন, অতিতের সকল নির্বাচনে চিলমারী উপজেলার ৪টি কলেজের শিক্ষকগণ অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করলেও আগামী ৩১ মার্চের নির্বাচনে উপজেলার ৪ কলেজের কোন শিক্ষককেই নির্বাচনী কর্মকান্ডে সম্পৃক্ত করা হয়নি। এতে করে কলেজের শিক্ষকদের অপমান করা হয়েছে। অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ মোঃ মশিউর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কারণ ছাড়াই এবার ইউপি নির্বাচনী কর্মকান্ড থেকে বঞ্চিত করে আমাদেরকে চরমভাবে অবহেলা করা হয়েছে। বক্তাগণ স্থানীয় প্রশাসনের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা জানান, ভোট গ্রহণ কর্মকর্তাদের বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ার সাথে আমি সম্পৃক্ত নই।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম কলেজ শিক্ষকদের সাথে একাতত্বা ঘোঘণা করে বলেন, অতীতের সকল নির্বাচনে চিলমারী উপজেলার কলেজ, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকগণ অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু আসন্ন ইউপি নির্বাচনে কলেজের সম্মানীত শিক্ষকগণকে বাদ রেখে উলিপুর ও কুড়িগ্রাম থেকে কর্মকর্তা নিয়োগ করার বিষয়টি রহস্যজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ