পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষন আইন সম্পর্কে জনগনকে সচেতন করার লক্ষে সিমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনগনকে অবগত করার লক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, ওসি (তদন্ত) মোঃ ওয়াহেদ আলী, সাংবাদিক যথাক্রমে কাজী নুরুর ইসলাম, মোশাররফ হোসেন, আজিজুল হক প্রমুখ। সেমিনারে শিক্ষক, রাজনৈতিক, এনজিও কর্মী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পীরগঞ্জে দূর্নীতি বিরোধী র্যালী
পীরগঞ্জ উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটি দূর্নীতি বিরোধী র্যালী ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে পাইলট হাইস্কুল হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।