• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

‘সাহসী নারী’ সম্মাননা পাচ্ছেন সারা হোসেন

সারাঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশের আইনজীবী সারা হোসেন।

তার সঙ্গে বিভিন্ন দেশের আরো ১৩ জন নারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে এবার।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার ওয়াশিংটনে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট লিখেছে, ‘ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন দেশের সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের পক্ষে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করেন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস  ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১০ সালে ওই আইন পাশ হয়।’

ফতোয়ার বিরুদ্ধে তার মামলা লড়ার কথাও স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট আরো লিখেছে, ‘মিসেস হোসেনের সাহস, আন্তরিকতা ও সততা মক্কেলদের কাছে তাকে আস্থাশীল করার পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের শ্রদ্ধা কুড়িয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ