• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

সেতাবগঞ্জ চিনিকলে চুরির ঘটনায় বরখাস্ত ৩

বরখাস্তসেতাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের স্টোর থেকে প্রায় ১৫ লাখ টাকার তেল, মবিল ও গ্রিজ চুরির ঘটনায় স্টোর কিপার ও পোর্টারসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

মঙ্গলবার ডিজিএম ফার্ম মো. আল ইমরানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. হামিদুল ইসলাম জানান, গত ২৪ মার্চ স্টোর অফিসার ধীরেন চন্দ্র রায় এর লিখিত অভিযোগের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপার মো. আসাদুজ্জামান, পোর্টার মানিক চন্দ্র ধর ও মধুসুদন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ডিজিএম ফার্ম মো. আল ইমরানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রধান তদন্ত কর্মকর্তা আল ইমরান জানান, ১৮ হাজার লিটার তেলের মধ্যে প্রায় ৬ হাজার লিটার তেল মজুদ রয়েছে। বাকি ১২ হাজার লিটার তেল ও কয়েক ড্রাম মবিল এবং গ্রিজর সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তারা আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলেও জানান তিনি।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ জানান, তদন্ত শেষ না হলে এ ব্যাপারে কিছু বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ