• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

কানাডায় বিমান বিধ্বস্ত: সাবেক মন্ত্রীসহ নিহত ৭

কানাডাআন্তর্জাতিক ডেস্ক: কানাডার পূর্ব উপকূল ক্যাবেক দ্বীপে একটি ছোট প্রাইভেট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

এঘটনায় দেশটির সাবেক পরিবহন মন্ত্রীসহ ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও বিমানটিতে ছিল বলে জানা গেছে।

প্রচন্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রতিকূল আবহাওয়া, প্রচণ্ড বাতাস ও তুষারের কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মন্ট্রিলের সেন্ট হাবার্ট বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ