• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |

নাটোরে ড্রেজারের গর্তে পড়ে শিশুর মৃত্যু

মৃত্যুনাটোর: নাটোরের সিংড়ার আত্রাই নদীতে বালু তোলার ড্রেজারের গর্তে পড়ে তোহা হোসেন (৭) মারা গেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

নিহত শিশু তোহা পৌর শহরের সরকারপাড়া মহল্লার ট্রাকচালক উজ্জল হোসেনের ছেলে এবং প্লে শ্রেণির ছাত্র।

এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে আত্রাই নদীতে মায়ের সঙ্গে গোসল করতে যায় শিশু তোহা। এ সময় নদীতে ড্রেজার দিয়ে বালু তোলা গর্তে পড়ে শিশু তোহার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গর্তের ভেতর থেকে লাশ উদ্ধার করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাজনৈতিক ছত্রছায়ায় স্থানীয় বাজারের ব্যবসায়ী বিজয় কুমার কুন্ড, তপন সরকার, রোজ নামের কয়েকজন প্রভাবশালী গত কয়েক বছর ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

স্থানীয় মোহসিন আলী সদাগর ও আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উল্লিখিত প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তের সৃষ্টি হয়। গত তিন বছরে ওই সব গর্তে পড়ে সুরাইয়া (৬), সম্পা (৮), সাকিরাসহ (৫) অন্তত পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। এসব বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি জানান, এ ধরনের অভিযোগ বিষয়ে তার জানা নেই। বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ