• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ভোলায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু

প্রতিকী ছবি
New Rose Cafe, Saidpur

সংঘর্ষভোলা: নির্বাচনী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত নাসির সরদার নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টার দিকে বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার আবদুল জলিল সরদারের ছেলে ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী ছিলেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এরআগে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জনতা বাজারে দফায় দফায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এদের মধ্যে  ২০ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান গ্রুপের কর্মী সমর্থকরা স্থানীয় জনতা বাজরে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপ রেজাউল হক মিঠুর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালান।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। এতে ৩০ জন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ