আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান মিজান বলেন, নাশকতার এক মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩২ নেতাকর্মী বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।