• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

মন খারাপ শিলার!

শিরিন শিলাবিনোদন ডেস্ক: ঢাকাই ছবির এই সময়ের আলোচিত নায়িকা শিরিন শিলাড় মন খারাপ! শুক্রবার মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। গুণী পরিচালক মুশফিকুর রহমান গুলজার ছবিটি পরিচালনা করেছেন। তবে ছবি মুক্তির আগে দুঃখ করে শিরিন শিলা জানালেন,’এই ছবির পোস্টার থেকে শুরু করে সব কিছুতেই আমাকে অবহেলা করা হয়েছে। এই ছবিতে আমরা দুজন যমজ বোনের চরিত্রে অভিনয় করেছি। আমার আর পরীমনির চরিত্রের গুরুত্ব একই । কোথাও উনিশ-বিশ নেই। অথচ পোস্টারে পরীমনির ছবিটা বড় আর আমাকে দেখা যায়না! এমনকি প্রচার-প্রচারণায় আমি নেই। বিষয়টি খুবই অপমান জনক। পরিচালক আমাকে ছবিতে দুটি গান দিবেন বলেছিলেন। কিন্তু একটি গান দিয়েই ছবির কাজ শেষ করেছেন’। ১ এপ্রিল ঢাকাসহ দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মন জানেনা মনের ঠিকানা ছবিটি। ছবিতে শিরিন শিলা ছাড়া আরও রয়েছেন মৌসুমী, পরী মনি,ইরফান সাজ্জাদ,তানভীর,রাজ্জাক,শামস সুমন, আল মামুন,আফজাল শরীফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ