• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

প্রিয়তিকে অনৈতিক প্রস্তাব!

প্রিয়তিবিনোদন ডেস্ক: ইন্টারন্যাশনাল ও মিস আয়ারল্যান্ড প্রিয়তিকে সম্প্রতি বলিউড ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। হালের বলিউড ক্রেজ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয়ের প্রস্তাব। তবে এটি ফিরিয়ে দিয়েছেন এই বাংলাদেশি মেয়ে। কারণ হিসেবে জানালেন, প্রস্তাবটি তার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। আর এ প্রস্তাবটি দেয় বলিউডের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজের সঙ্গে যুক্ত এক প্রযোজক। এতে তাকে ছবির নায়িকা হিসেবে কাজ করার কথা বলা হয়। সঙ্গে নায়ক হিসেবে থাকবেন সিদ্ধার্থ। প্রিয়তি বলেন, ‘এর আগেও আমি বলিউড থেকে প্রস্তাব পেয়েছি। আর নতুন এ প্রস্তাবটি আসে চলতি সপ্তাহে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আবদার আমার পক্ষে রাখা সম্ভব না। আসলে তাদের ট্যালেন্ট এখন দেহসর্বস্ব। তার প্রস্তাব আমার কাছে নোংরা মনে হয়েছে। এটাই স্বাভাবিক। তাই আমি ফিরিয়ে দিয়েছি।’ এদিকে, বেশ কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রিয়তির সঙ্গে। তারা জানায়, প্রিয়তির জীবনী প্রকাশ করবে এই ম্যাগাজিন। বিশ্বতারকা ও সুন্দরীদের জীবনী প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি। আর এর চুক্তি অনুযায়ী ১ লাখ ইউরো পাবেন এ তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ