• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

ব্যালটে সিল, প্রিজাইডিং অফিসার আটক

সিসিযশোর: যশোর সদরের চুড়ামনকাঠি ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালটপেপারে সিল মারার সময় সহায়তার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে আটক করা হয়েছে।

এসময় তিন সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আটক সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আবদুল্লাহ বিন আকবর।

শহীদুল বলেন, সকালে সদস্য প্রার্থী শুক্কুর আলীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে সহকারী প্রিজাইডিং অফিসারের সহায়তায় ব্যালট পেপারে সিল মারা শুরু করে। এক পর্যায়ে অপর দুই সদস্য প্রার্থী আনিসুর রহমান ও মাহবুব হাসান সেখানে উপস্থিত হলে তিন পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। আটক করা হয় সহকারী প্রিজাইডিং অফিসারসহ চারজনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ