• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

পাটগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

patgram news-01-03-16.pic-1লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) নূর কুতুবুল আলম পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে অভিযান চালায়।
এ সময় পণ্যের মোড়ক হিসেবে প্লাস্টিক ব্যবহারের অপরাধে সাফিউল ইসলামকে ১হাজার, সেলিমকে ১ হাজার, তনুকে ১ হাজার, রবিউলকে ১ হাজার, মহাদেব চাঁদ ভুতোরিয়াকে ৩ হাজার, সুজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয় ।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম সাংবাদিকদের জানান ‘২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ধান, চাল, সার, চিনি, গম ও বিভিন্ন পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটের ব্যবহার নিশ্চিত করার বিধি জারি হয়। এরপরও ব্যবসায়ীরা এসব পণ্যে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় তাদের ২০১০ এর ৪ ও ১৪ ধারায় জরিমানা করা হয়েছে। এ বিধি লঙ্গন করলে সর্বোচ্চ ৫০হাজার টাকা  জরিমানা ও ১বৎসরের কারাদন্ড প্রদান করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ