লালমনিরহাট প্রতিনিধি : বিনা টিকেটে ট্রেন ভ্রমন করার অপরাধে লালমনিরহাটে ৫০ যাত্রীর অর্থ জরিমানা করেছে রেলওয়ে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট স্টেশনে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগীয় চীফ স্টেট কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক ড. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে সিসি নিউজকে জানান, বুড়িমারী থেকে পার্বতীপুর গামী কমিউটার ট্রেনে বিনা টিকেটে ভ্রমনের অভিযোগে ৫০ জনকে আটক করে রেলওয়ে পুলিশ। আটককৃতদের প্রত্যেক যাত্রীর অর্থজরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, মোট ৬৬৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে লালমনিরহাট ও পার্বতীপুর রুটের রেলওয়ে যাত্রীরা বিনা টিকেটে ট্রেনে ভ্রমন করে আসছে।