• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

চিরিরবন্দরের জমজমাট ক্রিকেট জুয়া

জুয়াচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে বসে জমজমাট ক্রিকেট জুয়ার আসর। জুয়ায় অংশ নেয় শতশত জুয়াড়ী। খেলা চলে হাজার হাজার টাকার। ক্রিকেট এ জুয়া খেলতে আসে চিরিরবন্দর, দিনাজপুর, খানাসামা, দশমাইল, সৈয়দপুর ও আসে পাশে সহ বেশ কিছু এলাকা জুয়াডুরা।
খেলা যখন শুরু হয় তখন থেকে চলে জুয়া বাজিধরা  জুয়া খেলা। নিম্নে ১০০ টাকা থেকে বাজি শুরু হয়ে উর্ধ্বে প্রায় কয়েক হাজার টাকা। টি-২০ এবং ৫০ ওভরে চলে বাজি। প্রথমে পাওয়ার প্লে ১৫ ওভারে এ জুয়া চলে জমজমাট । রান ছক্কা, ওভার এবং টিম অনুপাতে জুয়া চলে। খেলা দেখা শুরু হলে প্রচুর ভীড় জমায় হঠাৎ কেউ এ দৃশ্য দেখলে ভাববে এখানে গুরুর হাট লেগেছে। প্রতি খেলায় লেনদেন হয়ে থাকে প্রায় শত থেকে কয়েক হাজার টাকা। এ তথ্য পাওয়া গেছে খেলোয়াড় দের কাছ থেকে ।
কিন্তু হাজার হাজার টাকার খেলা চললে ও কেউ কাউকে ঠকায় না । ধর্ম ঠিক রেখে অনেকটা বিশ্বাসে চলে  এ জুয়া । মুহুর্তেই টাকা লেনদেন  সেরে ফেলা হয়। এ জুয়ায় যোগ দিয়ে নি:স্ব হয়ে গেছে অনেক ব্যবসায়ী এবং কারিগর। অনেক ব্যবসা ছেড়ে পথে বসছে। জুয়া খেলায় টাকা হরিয়ে অনেক ব্যবসায়ী পথে এমন ঘটনাও ঘটেছে।
অনেকে জুয়ার টাকা সংগ্রহ করতে বসতবাড়ির অসবারপএ এবং  স্্রীর স্বণের জিনিস বিক্রি করছে। সংসার ভেঙ্গেছে অনেকের । প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে এ জুয়া খেলা চলে। ইতি পূর্বে পএ-পএিকায় লেখা লেখির কারনে বেশ কয়েক বার পুলিশ হানা দেয় । ফলে মাঝে মাঝে তা কমে যায় । কিন্তু সম্প্রতি ওই জুয়া খেলা বেপরোয়া হয়ে উঠেছে। অনেক ব্যবসায়ী জানায় অতি দ্রুত এ ক্রিকেট জুয়া বন্ধ করা না হলে আর ও অনেক ব্যবসায়ীর সর্বনাশ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ