• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

বদরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

বাল্যবিয়েবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে এক কিশোরির বিবাহ। মঙ্গলবার (১মার্চ) রাতে পৌরশহরের জামুবাড়ি পকিহানা মহল্লায় এই বাল্য বিবাহের প্রস্তুতিকালে এসি ল্যান্ড কমল কুমার ঘোষের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও নারী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হলে বিয়ে আয়োজকরা বিয়ে না দেয়ার লিখিত অঙ্গিকার করেন।
জানা যায়; গত মঙ্গলবার রাতে পৌরশহরের জামুবাড়ি পকিহানা মহল্লার সুখদেব দাসের ছেলে সুমন দাসের সাথে বিয়ে ঠিক হয় পৌরশহরের বালুয়াভাটা মহল্লার নিখিল দাসের মেয়ে দিপা রানির সাথে। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় বাধ সাঁধে
উপজেলা প্রশাসন ও  বিভিন্ন এনজিওর কর্মকর্তারা। তারা লিখিত অঙ্গিকারের মাধ্যমে বিয়ে বন্ধ করতে সমর্থ হয়। ব্রাক সিনিয়র উপজেলা ম্যানেজার (লিগ্যাল এইড) এনামুল হক জানান;সকাল থেকেই বিয়ে বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে,অবশেষে বিয়েটি বন্ধ হয়েছে। এসিল্যান্ড কমল কুমার ঘোষ জানান; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে বিয়েটি বন্ধ করার চেষ্টা করেছি, লিখিত অঙ্গিকারের মাধ্যমে অভিভাবকরা বিয়ে বন্ধ করতে রাজি হয়।

আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের

বদরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা  হতে সরসরি উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (২ মার্চ) সকাল  সাড়ে ১০ টায় সারাদেশের ধারাবাহিকতায় বদরগঞ্জ উপজেলা আইসিটি ভবনে এ ভিডিও কনফারেন্স অনুষ্টিত হয়। সরাসরি এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠান দেখার জন্য সমাবেশের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা নির্বাহি অফিসার কাজি আবেদা গুলশান, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভাষা সৈনিক মজিবর রহমান মাষ্টার, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক টুটুল চৌধুরি, উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিগন ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ