• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বদরগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

আদালতরংপুর: রংপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার শিয়ালবাড়ি এলাকায়।

আদালত সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার শিয়ালবাড়ি এলাকার আবু তালেবের কন্যা গোলাপী বেগমের সঙ্গে একই এলাকার মিজানুর রহমানের বিয়ে হয়। মিজানুর রহমান মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকে মিজানুর রহমান তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। ২০০৬ সালের ১ নভেম্বর রাতে মিজানুর তার স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করেন। পরদিন সকালে এলাকাবাসী মিজানুরকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় গোলাপীর বাবা আবু তালেব বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আখতারুজ্জামান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আব্দুর রশিদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ