• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

চার স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

বাগেরহাটবাগেরহাট: বাগেরহাটের চিতলমারীর রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুমূর্ষ অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বিষপানে অসুস্থ সবার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনিষা মৃধা (১৩), অর্পিতা মৃধা (১৩), সেতু মৃধা (১৪) ও টমি মৃধা (১৪) শুক্রবার সন্ধ্যায় রায়গ্রামের একটি বাড়িতে অনুষ্ঠিত পিকনিক স্পটে একসঙ্গে কীটনাশক পান করে। পরে তাদের দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রধান শিক্ষক শিবপদ মজুমদার ওই ছাত্রীদের তাদের অভিভাবকদের নিয়ে শনিবার স্কুলে হাজির হতে বলেন। সেই ভয়ে তারা হয়তো বিষপান করে থাকতে পারে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক শিবপদ মজুদার জানান, স্কুলে ছেলেরা মেয়েদের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে বৈঠক ডাকা হয়েছিল। তাই ওই ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বৈঠকে হাজির হতে বলা হয়েছিল।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মো. মামুন হাসান জানান, অসুস্থ ওই চার ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা সংকটমুক্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ