• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

বদরগঞ্জে হাসপাতালে নবজাতক রেখে পালালো মা

নবজাতকবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ হাসপাতালে সন্তান জন্ম দিয়ে পালিয়ে গেছেন মা।শনিবার সকালে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নবজাতকটি বর্তমানে হাসপাতালের আয়া জাহানারা বেগমের তত্ত্বাবধানে রয়েছে।

বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে এ্যানি নামে একটি মেয়ে হাসপাতালে ভর্তি হয়। পরিচয় দেয় সে বদরগঞ্জ কলেজের ছাত্রী। এর কিছুক্ষণ পরই সে একটি ফুটফুটে পুত্রসন্তান প্রসব করে। এ সময় সে কৌশলে তার বড় বোনসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের ধারনা, বাবার পরিচয় না থাকার কারণে এ ঘটনা ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিয়া বেগম জানান, বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ্য রয়েছে। বাচ্চা প্রসবের পর মাকে খুঁজে পাওয়া যায়নি। সে পালিয়ে গেছে।

পৌর মেয়র উত্তম সাহা জানান, মেয়েটির সঙ্গে এক ছেলের বিয়ে হয়েছিল। বর্তমানে ছেলেটি মেয়েটিকে রেখে ঢাকায় পালিয়ে যায়। যার কারণে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ