দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ভোটার বেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২৯ জন। ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৭৪৩ জনে পৌঁছেছে। আগে দিনাজপুরে মোট ভোটার ছিল ১৯ লাখ ৫ হাজার ২১৪ জন।
দিনাজপুর জেলা নির্বাচন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ১৩ উপজেলায় আগে ভোটার ছিল ১৯ লাখ ৫ হাজার ২১৪ জন। ভোটার তালিকা হালনাগাদকরণ কাজ শেষে নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ২২০ জন ও মহিলা ভোটার ৬৮ হাজার ৩০৯ জন।
দিনাজপুর জেলার ১৩ উপজেলার মধ্যে কাহারোল উপজেলায় ৭ হাজার ৮৭৯ জন বৃদ্ধি পেয়ে বর্তমানে ভোটার ১ লাখ হাজার ৬২৫ জনে পৌঁছেছে। খানসামায় ৬ হাজার ৯৬৭ বৃদ্ধি পেয়ে বর্তমান ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৫০, ঘোড়াগাটে ৬ হাজার ৬২ বৃদ্ধি বর্তমানে ৮২ হাজার ৬৮৭, চিরিরবন্দরে ১৫ হাজার ৪০৫ বৃদ্ধি পেয়ে ২ লাখ ৪৯৫, সদর উপজেলায় ২৩ হাজার ৮২৮ বৃদ্ধি পেয়ে ৩ লাখ ২৪ হাজার ৮২২, নবাবগঞ্জে ১০ হাজার ৫১৩ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬ হাজার ২১, পার্বতীপুরে ১৮ হাজার ৭১৩ বৃদ্ধি ২ লাখ ৪৮ হাজার ১৫৯, ফুলবাড়ীতে ৭ হাজার ৩৯৬ বৃদ্ধি পেয়ে ১ লাখ ২৪ হাজার ৪১৯, বিরলে ১৩ হাজার ১৪ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৫ হাজার ৮৬৯, বিরামপুরে ৮ হাজার ১৭১ বৃদ্ধি পেয়ে ১ লাখ ২৪ হাজার ৪৫, বীরগঞ্জে ১৫ হাজার ৩৩২ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১২ হাজার ৯৮৪, বোচাগঞ্জে ৮ হাজার ২২১ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১০ হাজার ৪৬ এবং হাকিমপুরে ৫ হাজার ২৫ জন ভোটার বৃদ্ধি পেয়ে ৬৪ হাজার ১২১ জনে পৌঁছেছে।
জেলা নির্বাচন অফিস জানায়, ভোটার তালিকা হালনাগাদকরণ শেষে জেলায় নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫২৯ জন, কর্তন করা হয়েছে ২২ হাজার ৬৭৯ জন এবং স্থানান্তর হয়েছে ১০ হাজার ৮০৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালকুদার জানান, গত বছরের ২৫ জুলাই থেকে জেলার বিভিন্ন উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হয়। আর আগস্ট থেকে শুরু হয়ে নভেম্বর হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন কার্যক্রম শেষ হয়।
নতুন নিবন্ধিত ভোটারসহ বর্তমানে জেলার ১৩ উপজেলার ১০২ ইউনিয়নে মোট ভোটার দাড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৭৪৩ জন।