• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন |

লালমনিরহাটে মাহফুজের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Lalmonirhat-daily star News-06-03-16.pic-1লালমনিরহাট প্রতিনিধি : ইংরেজী দ্য ডেইলী ষ্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা।
রবিবার দুপুরে শহরের প্রান কেন্দ্র মিশন মোড়ে ঘন্টা ব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জেলার কর্মরত সাংবাদিকরা ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের যৌথ আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
ডেইলী ষ্টার পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রউফ সুজন, আরটিভি’র স্টাফ রিপোর্টার হাসানুল আজিজ, মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট শাখার সভাপতি বাংলানিউজ প্রতিনিধি খোরশেদ আলম সাগর, একুশে টিভি প্রতিনিধি গোকুল রায়, বনিকবার্তা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, একাত্তুর টিভি প্রতিনিধি উত্তম রায় প্রমুখ।
লালমনিরহাট জেলায় দুইটিসহ মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রতিহ্যারের দাবি জানান সাংবাদিক নেতারা। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ