• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |

লঞ্চ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

নিহতচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলার মিয়ারচর এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একই পরিবারের মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত ১টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সম্রাট-তিন যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ঢাকা থেকে রাঙাবালিগামী জাহিদ-চার লঞ্চের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে বলে জানা গেছে।

সম্রাট-তিন লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন এসব তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ