• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খেলা দেখতে স্টেডিয়ামে যাবেন হাসিনা

হাসিনাঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যাবেন। অন্যদিকে বাসায় বসেই খেলা দেখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রবিবার সন্ধ্যায় সাতটার দিকে প্রধানমন্ত্রীর স্টেডিয়ামে পৌঁছার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখ হাসিনার মাঠে যাওয়ার কথা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর রবিবারের দৈনন্দিন কর্মসূচিতে সংশোধনী আনা হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধানমন্ত্রী ট্রফি তুলে দেবেন।

এদিকে খালেদা জিয়ার প্রেস উইং সূত্র জানিয়েছে, মাঠে না গিয়ে বাসায় বসেই ফাইনাল খেলা উপভোগ করবেন বিএনপি চেয়ারপারসন। খেলার প্রথমার্ধ্ব বাসায় এবং দ্বিতীয়ার্ধ্বের খেলা গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেখবেন খালেদা।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবেন বাংলাদেশ ও ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ