• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

চার শিশু হত্যায় তদন্তে গাফিলতি, এসআই বরখাস্ত

হবিগঞ্জহবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যায় পুলিশের গাফিলতি ছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাহুবল থানার এসআই জিয়াউর রহমানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওসি (তদন্ত) আবদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

রবিবার দুপুরে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবং তদন্ত কমিটির প্রধান শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চার শিশু হত্যার মামলায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে গাফিলতির যে অভিযোগ ছিল তা প্রমাণিত হয়েছে।

এ কারণে বাহুবল থানার এসআই জিয়াউর রহমানকে বরখাস্ত ও ওসি(তদন্ত) আবদুর রহমানকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি পুলিশ সুপার এ তদন্ত কমিটি গঠন করেন।

গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। বুধবার সকালে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ