• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

ভারতে বিমানবাহী রণতরীতে আগুন, নিহত ১

রনতরী (ভারত)আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিমানবাহী রণতরী ‘আইএনএস বিরাট’এ আগুন ধরে এক নাবিক মারা গেছেন এবং তিন জন আহত হয়েছেন। মৃত নাবিক বিরাটের চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক এবং তার নাম আশু সিং। গোয়ার হাসাপাতালে নেয়ার পর মারা যান তিনি।

এছাড়া আগুন এবং ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েছেন আরো তিন নাবিক। তাদের চিকিৎসা চলছে। অবশ্য তারা বিপদমুক্ত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়েছে, ‘আইএনএস বিরাটে’র বয়লার রুমে গরম বাষ্প ছড়িয়ে পড়ে আগুনের সূচনা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আইএনএস বিরাটকে রবিবার বিকেলে গোয়াতে মোতায়েনের পর এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। স্বাভাবিক তৎপরতার অংশ হিসেবেই গোয়াতে এ বিমানবাহী রণতরীকে মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের শেষ দিকে আইএনএস বিরাট-কে নৌবাহিনীর দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হবে। অবশ্য আজই শেষবারের মতো এ রণতরী থেকে আকাশে উড়েছে সি হ্যারিয়ার জঙ্গিবিমান। আর এ দিনটিতেই অগ্নিকাণ্ড ঘটল এতে।

২০১৩ সালেও মুম্বাই উপকূলে মোতায়েন থাকার সময়ে এ রণতরীতে একদফা আগুন ধরেছিল। শীতাতপ ব্যবস্থার ত্রুটির কারণে সে সময় আগুন ধরলেও ভারতীয় নৌবাহিনীর সদর দফতর থেকে তখন একে ছোটখাট ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ