সিসি ডেস্ক: সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল ও কলেজে কেঁচো খুড়তে গিয়ে সাপ বেড়িয়ে আসছে।খোদ অধ্যক্ষের নিয়োগকেই অবৈধ বলছে শিক্ষামন্ত্রণালয়ের পরিদর্শন ওনিরীক্ষা অধিদপ্তর।নির্দেশ দিয়েছে উত্তোলিত বেতনের সকল অর্থ ফেরতের।
দৈনিক নীলফামারী বার্তায় প্রকাশিত সংবাদে জানা যায়, একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফের এমপিও লিষ্টে নাম না থাকার পরেও সৈয়দপুর সোনালী ব্যাংক থেকে বেতন উত্তোলনের ঘটনা ফাঁস হলে সৈয়দপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল হাই বেতন দিতে অস্বীকৃতি জানায় এবং সভাপতি ও অধ্যক্ষকে তলব করে। ২০১৪ সালের মে মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১০,০৪৫/- টাকা হারে ২০ মাসে ২,০০,৯০০/- টাকা প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল হক ও অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েলের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী বেতন উত্তোলন করে। এ জালিয়াতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং ঘটনা ধামাচাপা দিতে সাংবাদিকদের মামলার হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদপত্রটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ্য করা হয়। একে একে ফাঁস হতে থাকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির সূত্র মতে, ২৫.০১.২০০৭ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. আলী আকবর খানের পক্ষে উপ- পরিচালক
মো. আব্দুল মজিদ খান স্বাক্ষরিত একটি পত্রে স্মারক নং (ডিআইএ/নীলফামারী/৫৫৭ সি/ রাজ:/৪৬/৫ তাং ২৮.০১.০৭) এর ১৩ (চ) ধারায় “২৪.১০.৯৫ এর নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন প্রধান শিক্ষক অথবা ১ জন অধ্যক্ষ প্রাপ্য। কিন্তু অত্র প্রতিষ্ঠানে ৩.১.৯৫ ইং তারিখে নিয়োগপ্রাপ্ত ১ জন প্রধান শিক্ষক থাকা সত্বেও ১২.৮.০২ ইং তারিখে জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান জুয়েলকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ
দেয়া হয় যাহা বিধি সম্মত নয়। এমতাবস্থায় অধ্যক্ষ মোহাম্মদ মোখলেছুর রহমান জুয়েল এর নিয়োগ অবৈধ এবং ১.৫.০৪ হইতে ৩১.৭.০৬ ইং পর্যন্ত ৪৩০০/৬৮০০/- টাকা স্কেলে তৎকর্তৃক গৃহীত বেতন ভাতা বাবদ
১,৫৭,০৮০/- টাকা সরকারী খাতে ফেরত যোগ্য। উক্ত তারিখের পর বেতন ভাতা গ্রহন করিয়া থাকিলে তাহাও
ফেরত যোগ্য হইবে। এছাড়াও ১৩ (ছ) ধারায় “ সহ: প্রধান শিক্ষক মো: আতাউর রহমান ৯.১০.৯৯ ইংতারিখে যোগদান করিয়া ১.৪.০১ ইং তারিখে এমপিও ভূক্ত হন। ২৪.১০.৯৫ এর নীতিমালা অনুযায়ী তাঁহার কাম্য অভিজ্ঞতা ১২ বৎসর নাই। কাম্য অভিজ্ঞতা না থাকায় তাহার নিয়োগ অবৈধ এবং ১.৪.০১ ইং হইতে
৩১.৭.০৬ ইং পর্যন্ত ৩৪০০/৫১০০/- টাকা তৎকৃত গৃহীত বেতন ভাতা বাবদ ২,৪৮,০৫৮/- টাকা সরকারী খাতে
ফেরত যোগ্য। উক্ত তারিখের পর বেতন ভাতা গ্রহন করিয়া থাকিলে তাহাও ফেরত যোগ্য হইবে।