• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরের মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নীলফামারী কারাগারসিসি নিউজ: হারিজ উদ্দিন (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার  বেলা তিনটার দিকে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম এই রায় প্রদান করেন। হারিজ উদ্দিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালন্দার গ্রামের মৃত লাল শাহের ছেলে।

মামলার বিবরনীতে জানা যায় ২০১১ সালের ২৮ অক্টোবর রাতে হারিজ উদ্দিন চোরাই পথে ১৬ লিটার ফেন্সিডিল এনে নীলফামারীর সৈয়দপুরে বিক্রি করছিল। এসময় সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর সবুর  সৈয়দপুর শহরের  গোয়ালপাড়া মহল্লা থেকে হারিজ উদ্দিনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করে। ওই রাতেই সৈয়দপুর থানায় হারিজ উদ্দিনের বিরুদ্ধে  ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ) ধারায় মামলা দায়ের করেন পুলিলের উপ-পরিদর্শক আব্দুর সবুর ।

দীর্ঘ শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত উক্ত রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলী(এপিপি) আজিজুল ইসলাম প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ