• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আটকগাইবান্ধা : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম বাদশার মোড় এলাকা থেকে দু’টি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ ফয়জার রহমান (৪৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার বাজারের ব্যাগে বেগুনের সাথে ওই অস্ত্র ও গুলিগুলো বিক্রি করতে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। ফয়জার রহমানের বাড়ী সুন্দরগঞ্জ উপজেলার চর চতরা গ্রামে।

গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ফয়জার চরাঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল। ডাকাতির পাশাপাশি সে অস্ত্র ব্যবসাও করে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ