সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আশামনি ওরফে এবি (১৫) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের মুসরত ধুলিয়া গ্রামে।
পারিবারিক সূত্র মতে, মায়ের সাথে অভিমান করে আশামনি সোমবার বিকেলে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। আশামনি চিকলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী এবং ওই গ্রামের আশরাফ আলীর কন্যা।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।