• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

সৈয়দপুর এন্টারপ্রাইজেসে আন্তর্জাতিক নারী দিবস পালিত

DSC0177611সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ইসলামবাগ এলাকায় প্রতিষ্ঠিত সৈয়দপুর এন্টারপ্রাইজেস এর উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।  কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, স্বল্প দৈঘ্য চলচ্চিত্র, নাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে প্রতিষ্ঠানটি নারী কর্মচারীরা দিবসটি পালনে শহরের একটি র‌্যালী বের করে। পরে সৈয়দপুর এন্টাপ্রাইজেস এর জেনারেল ম্যানেজার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে নিজস্ব হলরুমে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি উইকলি নর্থ বেঙ্গল নিউজ’র সম্পাদক বেগম মেহরুন্নীসা, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, নাট্যভিনেতা আব্দুল বারিক মুকুল। বক্তব্য রাখেন সৈয়দপুর েএন্টারপ্রাইজেস’র স্কীন প্রিন্টার্স ম্যানেজার সিতারা জেবীন ও প্রতিষ্ঠানটির এ্যাকশন ব্যাগ হোন্ট ক্যাপ ম্যানেজার রওশন আরা প্রমুখ।

পরে স্বল্প দৈঘ্য চলচ্চিত্র, নাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ