• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

ডোমারে অগ্নিকান্ডে পাটের গুদাম সহ পরিবারের সর্বস্ব ছাই

অগ্নিকান্ডডোমার (নীলফামারী) প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া  গ্রামে একটি পরিবারের ৬টি আধাপাকা বসতঘর, আসবাবপত্র ও একটি পাটের গুদাম পুড়ে ছাই হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি গাভি, দুটি ছাগল ও অর্ধাশতাধিক হাঁস মুরগি।

স্থানীয়রা জানায় আজ মঙ্গলবার ভোর সোয়া তিনটার দিকে ওই গ্রামের লিয়াকত আলীর পাটের গুদামে বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ছমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে প্রায় ১৫লাখ টাকা ক্ষতি হয়েছে।

ডোমার দমকল বাহিনীর দল নেতা শামছুল হক বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ