• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ঠাকুরগাঁওয়ে ব্যাংকের নৈশ্য প্রহরীকে গলাকেটে হত্যা

হত্যাঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফাঁড়াবাড়ি শাখার নৈশ্য প্রহরী রবিউল ইসলামকে (২৬) গলাকেটে হত্যা করেছে কয়েকজন সন্ত্রাসী।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম সদর উপজেলার বড় বালিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতরে হট্টগোল শুনে কয়েকজন নারী বাইরে থেকে জানতে চায় ভেতরে কি হচ্ছে। এসময় ভেতর থেকে জানানো হয় পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছি। এঘটনার কিছুক্ষণ পর সেখানে চুপচাপ হয়ে যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সদর থানা পুলিশের ওসি মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফাঁড়াবাড়ি শাখার ম্যানেজার তৈাফিকুল ইসলাম বলেন, রবিউল সন্ধ্যা হলেই ব্যাংকে চলে আসে। সে এখানেই ঘুমায়। তবে এটি ব্যাংক ডাকাতির কোনো ঘটনা নয়। এটি সম্ভবত পারিবারিক বা পূর্ব শত্রুতার জের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ