• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ পরিবর্তন হচ্ছে

আ’লীগঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে আওয়ামী লীগের আগামী ২৮ মার্চের (সোমবার) দলীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন হতে পারে। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ইউপি নির্বাচনকে সামনে রেখে দলের যৌথ সভা শেষে  দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কথা জানান।

মাহবুবুল আলম হানিফ বলেন, “প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে আগামী ২৮ মার্চ কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হতে পারে। পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।”

এছাড়া যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী থাকবেন এবং তাদের হয়ে যারা কাজ করবেন উভয়কেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, “যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন, তাদের শাস্তি ভোগ করতে হবে। এইসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা মদদ দেবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ