সিসি নিউজ: নীলফামারীতে তিন শ’ পিচ ইয়াবাসহ হাসান আলী (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
বুধবার সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ে বাজার অভিযান চালিয়ে তাকে আটক করে মামলা দায়ের পর সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হয় বলে জানান র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আসাদুজ্জামান।
আটক হাসান আলী সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের মৃত. লুৎফর রহমানের ছেলে।
র্যাব-১৩ অধিনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেল বাজারে অভিযান চালিয়ে হাসান আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মকবুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুপুরে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত হাসান আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।