• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে ট্রাক্টর চাপায় স্কুলছাত্রী নিহত

নিহতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টর চাপায় কাজল খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর-অসুরখাই সড়কে এই ঘটনা ঘটে।
নিহত শিশু কাজল খাতুন একই ইউনিয়নের আইসঢাল ফকিরপাড়া গ্রামের কহিদুল ইসলামের মেয়ে এবং কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, স্কুল শেষে সহপাঠিদের সাথে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় বেলা সাড়ে ১২টার দিকে একটি মাটি বোঝাই ট্রাক্টর শিশু কাজলকে চাপাদেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক্টরকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ