• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

লাশঠাকুরগাঁও : ঠাকুরগাও সদর উপজেলা মাদারগঞ্জ এলাকার লিচু বাগান থেকে এক ফিটন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় লিচু বাগান থেকে ওই যুবকরে লাশ উদ্ধার করা হয়। ফিটন ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলা মাদারগঞ্জ এলাকায় সন্ধ্যার দিকে একটি লিচু বাগানের পাশের কয়েকজন লোকজন একজনকে মাটিতে পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখে এক যুবকের লাশ। পড়ে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে খবর দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

ওই যুবকের বাবা আব্দুর সাত্তার জানান, আমার ছেলে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ভুগছে। গত ২দিন ধরে সে বাড়ি থেকে বেড়িয়ে পড়ে বাসায় ফেরত যায়নি। তাকে খোজার জন্য শহরে মাইকিং করা হয়েছিল। কিন্তু মাদারগঞ্জ এলাকায় লিচু বাগানে বিষ পান করে সে আত্মহত্যা করেছে ভাবতে পারছি না।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান লাশ উদ্ধার সত্যতা স্বীকার করে বলেন, মানসিক ভারসাম্যের কারণে ফিটন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্ত করলে আত্মহত্যার কারণ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ