• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |

রংপুরে ছেলে-ছেলের বউ মিলে বাবাকে হত্যা

হত্যারংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় জয়নাল হক (৫৫) নামে এক ব্যক্তিকে তার ছেলে ও ছেলের বউ মিলে হত্যা করেছে।

বুধবার (০৯ মার্চ) রাত ১০টার দিকে উপজলার দামুদার ইউনিয়নের গোপালপুর মাটিয়াল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দামুদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক জানিয়েছেন।
তিনি জানান, জয়নাল হকের ছোট ছেলে লোকমান মিয়া ও ছেলের বউ মাকসুদা খাতুন লাঠি দিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জয়নালের দুই ছেলে ও চার মেয়ে রয়েছেন বলে জানান আজিজুল হক।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, হত্যার ঘটনা শুনেছি। এরইমধ্যে ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ