• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুর হলিল্যান্ড কলেজে ১১ ছাত্রী হাসপাতালে

logoদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হলিল্যান্ড কলেজে হোস্টেলের খাবার খেয়ে ১১ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আহত ছাত্রীদের দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীরা অসুস্থ্যবোধ করলে বিকেল সাড়ে ৫টায় কলেজ কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে। অসুস্থ ছাত্রীরা হলো-মুনিরা, লিজা, নুরী, শারমীন, প্রিয়া রিফাত তাজমিম, আফসানা, রিমু, উর্মি ও ইতি। তাদের প্রত্যেকের বয়স ১৭-১৮ বছর।
হলিল্যান্ড কলেজের অধ্যাপক আবু কাওসার জানান, কলেজের ৫৮ ছাত্রীকে সকালে পরোটা ও বুটের ডাল এবং দুপুরে  পোলাও ও মাংস খেতে দেয়া হয়। দুপুরে খাওয়া শেষে ১১ ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ ছাত্রী মোছা. রিফাত তাজমিমের পিতা মোস্তফা কামাল জানান, তার মেয়ে এবার ওই কলেজ হতে এইচএসসি পরীক্ষা দিবে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে স্যালাইন দেয়া হয়েছে।
দিনাজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিনাত আমান জানান, ভর্তি হওয়া ১১ ছাত্রীর মধ্যে একজন ডায়রিয়া এবং ১০ জন বমিরোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ছাত্রীদের প্রাথমিক লক্ষণগুলো খাদ্য বিষক্রিয়ার কারণ বলে মনে হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার আগে কোনো কিছু বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ