নীলফামারী : আব্দুল আজিজ(৪০) নামের দুই সন্তানের জনকের লাশ পুলিশ উদ্ধার করেছে। আজ রবিবার দুপুরে জেলা মর্গে ওই লাশের ময়না তদন্ত করা হয়।
নিহত ব্যাক্তি নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নের শালহাটি সাতজান গ্রামের মৃত শরিফুল্লার ছেলে।
ডিমলা থানার ওসি (তদন্ত) হারেছুল ইসলাম জানান শনিবার রাতে ওই ব্যাক্তি নিজবাড়ির ঘরে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে পরিবারের পক্ষে বলা হলেও লাশ ঝুলন্ত অবস্থা পাওয়া যায়নি। ফলে লাশ উদ্ধার করে জেলা মর্গে ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক সুত্র মতে আব্দুল আজিজ বেশ কিছুদিন ধরে মানষিক রোগে ভুগছিল।