পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে রানার অটোমোবাইল লিমিটেড’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা অডিটরিয়াম চত্বরে শিক্ষকদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে রানার অটোমোবাইল লিমিটেড’র হেড-মারুফ হোসেন প্রধান অতিথি ছিলেন। ফ্রেন্ডস অটোর সত্বাধিকারী মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,মার্কেটিং অফিসার-আব্দুল খালেক খন্দকার, নির্বাহী অফিসার-মিরাজুল,রিজভি পল্লব,শিক্ষক আবুল কালাম, সাইফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আর শিক্ষকরাই শিক্ষিত জাতি গড়ার প্রধান কারিগর। শিক্ষকরা মনুষত্ব্য ও নীতি নৈতিকতার বিকাশ ঘটিয়ে কর্মময় জীবনকে সুখকর করে। পাশাপাশি পরিবার-সমাজ-রাষ্ট্র তথা দেশ-জাতি তার দ্বারা উপকৃত হয়। তাই শিক্ষকদের প্রতি সবোর্চ্চ সম্মান- শ্রদ্ধা দেখানো উচিত। এই বিশ্বাস ও শ্রদ্ধা থেকেই রানার গ্র“প বাংলাদেশে শিক্ষকতা পেশায় নিয়োজিতদের পথচলাকে সহজ করতে দেশের মধ্যে ডাউন পেমেন্ট ছাড়া পুর্ণাঙ্গ রেজিষ্ট্রেশন, বীমাসুবিধা ও ক্যাশব্যাকসহ নুন্যতম মাসিক কিস্তিতে মোটরসাইকেল সরবরাহ দেয়ার অফার দিয়েছে। পীরগঞ্জের ফ্রেন্ডস অটো এ মত বিনিময়ের আয়োজন করে।